ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে ভাতা-সুবিধাভোগীদের কাছ থেকে চাঁদা আদায়


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ৪:২৭

দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে যত্ন প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে কার্ডপ্রতি ২০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই টাকায় দুর্নীতিমুক্ত পরিষদ গঠন করবেন বলে সাংবাদিকদের জানান ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তৌফিক। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন কমপ্লেক্স ভবনে ইউনিয়নের ১ হাজার ৩০০ সুবিধাভোগীদের ভাতর টোকেন বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ২০০ করে টাকা চাঁদা নেয়া হয় টোকেন বাবদ। সুবিধাভোগীরা এর প্রতিবাদ করলেও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ টাকা ইউনিয়নের উন্নয়নের খরচ করা হবে। বিষয়টিতে ক্ষুব্ধ হয়ে ওই দিনই এক সুবিধাভোগীর স্বামী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দারে করেন। বিষয়টিতে সরেজমিনে সাংবাদিকরা উপস্থিত হয়ে সুবিধাভোগীদের কাছ থেকে চাঁদা তোলার ভিডিও ধারণ করে।

উপস্থিত সুবিধাভোগীরা অভিযোগ করেন, এর আগে কখনো টাকা নেয়া হতো না। কিন্তু নতুন চেয়ারম্যান আসার পর থেকে আমাদের প্রতি কার্ডের বিপরীতে ২০০ করে টাকা দিতে হচ্ছে। এটা অন্যায়, আমরা সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি জানান, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে এই টাকা নেয়া হচ্ছে। পরিষদ থেকে সেবা নিতে হলে প্রত্যেককে ট্যাক্স দিতে হবে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, যত্ন ভাতা- যে কোনো সুবিধা জনগণ পান না কেন, সকলকে টাকা দিতে হবে। টাকা গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে কি-না এমন প্রশ্নে তিনি জানান, তাকে জানানো হয়নি।

এ বিষয়ে চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান, টাকা নেয়ার কোনো সুযোগ নেই। যদি টাকা গ্রহণ করে থাকে তাহলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা