পটুয়াখালীতে বিজয় দশমীর শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জনের আয়োজন
ঢাকে বাজছে বিদায়ের করুণ সুর। ৫ দিন ভক্তদের আনন্দে ভাসিয়ে মা আজ ফিরবেন কৈলাসে। তাই ভক্ত হৃদয়ে নেমে এসেছে বিষাদের ছায়া। মহাদশমী কল্পারম্ভ ও বিহিতপুজা সমাপনান্তে দর্পন বিসর্জনের মধ্যেদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। আজ সকালে ধুপ দ্বীপ নৈবেদ্য সহ ষোড়শপচারে দেবির আরাধনা করা হয়। এসময় শাঁখ, উলুধ্বনী ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুজা মন্ডপ। পাপ মোচন ও বিশ্ব শান্তি কামনায় মায়ের কাছে অঞ্জলী প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীরা। ভক্তদের শান্তিজল ও আশির্বাদ প্রদান করেন পুরোহিত। দেবির বিসর্জন শেষে তাকে সামনের বছর আবার আসার আমন্ত্রণ জানিয়ে বিদায়ী বরণ করেন সনাতনী নারীরা। পরে তারা দেবীর পায়ে ছোয়ানো সিঁদুরে একে অপরকে রাঙিয়ে দেন।
রামায়নে বর্ণীত রয়েছে রাক্ষসরাজ রাবনকে বধের উদ্দেশ্যে শরৎকালে শ্রী রাম চন্দ্র দেবীর পূজা করেন। তাই একে বলা হয় অকাল বোধন। দেবীর আশির্বাদে রাম চন্দ্র নবমীতে রাক্ষসরাজ রাবনকে বধ করেন এবং দশমীর দিনে বিজয় উল্লাস করেন। তাই দশমীকে বলা হয় বিজয়া দশমী। পরে দেবীর পূজা সমাপনান্তে বিসর্জন দেয়া হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত