ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে : জিসিসি মেয়র জাহাঙ্গীর আলম


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৩-৯-২০২১ বিকাল ৫:৪৭

সম্প্রতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মো. জাহাঙ্গীর আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকে গাজীপুরের স্থানীয় রাজনৈতিক নেতাদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় দফায় দফায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল চলমান রয়েছে। অপরদিকে সিটি মেয়র আলহাজ জাহাঙ্গীর আলমকে নিয়ে প্রচারিত ভিডিওটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আবদুল্লাহ আল মামুন মণ্ডলের ইন্ধনে সংঘটিত হয়েছে এবং ফেসবুক মেসেঞ্জারের তথ্য আদান-প্রদানের এমন ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে। গাজীপুরে যেন বিরূপ পরিবেশ সৃষ্টি না হয় এবং বিষয়টি দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয় সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি ষড়যন্ত্রমূলক, বানোয়াট বলে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধম ফেসবুকে নিজ আইডি থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আসসালামু আলাইকুম, বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং আমার নাম সেখানে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট কথা তারা ছেড়েছে। আমার এবং আমাদের বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম ধারণ করে আমাকে কিভাবে ছোট করা যায়, কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় সে কৌশল হিসেবে আমার প্রতিপক্ষরা বিভিন্ন কথা এডিট করে, নকল করে, সেই সব প্রচারমাধ্যম ইউটিউব এবং ফেসবুকে তারা ছেড়েছে। এজন্য আমি দুঃখের সাথে বলছি, যারা এ ধরনের অপকর্মের সাথে জড়িত, যারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেশ ও আমাদের গাজীপুরের সকল উন্নয়নের কাজে অর্থ দিয়ে সহযোগিতা করছেন সেই মুহূর্তে সরকারকে, আমাকে এবং আওয়ামী লীগকে আমাদের নেতৃত্বকে বিভিন্নভাবে অপজিট পার্টিকে প্রশ্ন তৈরি করে দেয়ার জন্য বিভিন্ন অপকৌশল তৈরি করেছে। সেজন্য যারা এসকল কাজ করেছে আমি তীব্র নিন্দা জানাই। আমার অস্তিত্ব আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, তার নাম শুনে আর ছবি দেখে, আমি যেহেতু আগেই বলেছি আমার জন্ম হয়েছে স্বাধীনের অনেক পরে, আমার জাতির পিতা শহীদ হওয়ারও অনেক পরে আমার জন্ম। সেজন্য আমি আমার জাতির পিতাকে অনুসরণ করে দেখে বুঝে আমি বাংলাদেশ ছাত্রলীগ করে ছাত্রজীবন থেকে শুরু করি।

বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য দোয়া দিয়েছেন। সকল মানুষের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকলের সহযোগিতায় মেয়র নির্বাচিত হয়েছি। এরপর মাননীয় প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা দিয়ে এই শহর করার জন্য সহযোগিতা করেছেন। সেজন্য এই উন্নয়ন যেন ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য একটি অপর মহল এবং বিরোধীদলীয় উস্কানি, পাঁয়তারার মধ্যে পড়ে আমাদের শহর এবং আমাদের আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার অস্তিত্ব আমার জাতির পিতার নাম নিয়ে বিভিন্ন মিথ্যাচার করছে। এজন্য আমি আবারো তীব্র নিন্দা জানাই এবং যারা যারা এ অন্যায় কাজ করেছে আমি আইনের সহযোগিতা নিয়ে, যারা বিজ্ঞ আইনজীবী আছেন তাদের পরামর্শ নিয়ে আমি আইনগত ব্যবস্থা নেব। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সকলের সহযোগীতায় একটি পরিকল্পিত শহর আমরা করতে চাই। এজন্য আমি মনে করি যারা মিথ্যা এবং অপপ্রচারকারী বিভিন্ন মেইজবুকে মিথ্যা কথা গুজব ছড়াচ্ছেন আমি অনুরোধ করব, দয়া করে এসব ডিলিট করেন। মিথ্যা অপবাদ না দিয়ে আসুন আমরা সকলে একসাথে কাজ করি। এখন কাজ করার সময়, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে দেশ এবং আমাদের নগরকে সমৃদ্ধশালী করা। বঙ্গবন্ধুর সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এমএসএম / জামান

সরকারি মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ এ্যাড: রওশন আলী মিয়া আর নেই

পটুয়াখালী রেট ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

মেহেরপুরে ডিলার পর্যায়ে ডিজেল বিক্রি: কৃষকের মুখে হাসি, প্রশাসনের কঠোর নজরদারি

চন্দনাইশে মাদ্রাসার অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাবুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চান রফিকুল ইসলাম রাফিল

সাতকানিয়ায়- স্কেভেটর বিকল অভিযানের আড়ালেই চলে ব্যাটারী বানিজ্য

চাঁদপুরে পুকুর থেকে ৪৫দিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার

না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন

মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১

আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি

কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার

যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই