ব্লকেড কর্মসূচী দিয়েও ঠেকানো গেলনা রেঞ্জ ডিআইজির আদেশ,এসে গেল নতুন ওসি
সাতকানিয়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আবু মাহমুদ কাওসার হোসেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
ইতিপূর্বে তিনি চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গোয়েন্দা শাখার আগে তিনি গত বছরের ২০ নভেম্বর হতে এ বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১০ মাস হাটহাজারী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওসি হিসেবে হাটহাজারীতেই তাঁর প্রথম পদায়ন। এর আগে ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশে।
এদিকে, এ বছরের ১৩ ফেব্রুয়ারী ওসি হিসেবে সাতকানিয়া থানায় যোগদান করেছিলেন মোঃ জাহিদুল ইসলাম। বিভিন্ন অভিযোগের কারণে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির আদেশে মাত্র ৭ মাসের মাথায় গত ২৯ সেপ্টেম্বর তাকে(জাহিদুল ইসলাম)কে প্রত্যাহার করা হয়।
ওদিন দুপুরেই প্রত্যাহার আদেশ বাতিল করতে ছাত্রজনতার ব্যানারে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচী এবং থানার সামনে বিক্ষোভ করা হয়।
পরে প্রশাসনের মধ্যস্থতায় ওই কর্মসূচী বাতিল করেন আন্দোলনরত জনতা।
সাতকানিয়ায় -নতুন যোগদানকৃত ওসি আবু মাহমুদ কাওসার হোসেনের জন্ম মাদারীপুর জেলায়।
মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, "সাতকানিয়া থানায় নতুন যোগদান করেছি। সকলের সহযোগিতা নিয়ে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশা আল্লাহ।"
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত