পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে সালেহ আহমেদ তাহসিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় মুসল্লিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ তাহসিন জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় মুসল্লিটারী এলাকার সাবলু মিয়ার ছেলে। জানা গেছে, শুক্রবার সকালে শিশু সালেহ আহমেদ তাহসিনের দাদি গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের যান। বাড়ির সকলের অজান্তে শিশুটি তাঁর দাদির পিছে পিছে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির করে। এক পর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে তাকে পাটগ্রাম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সালেহ আহমেদ তাহসিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তোজাম্মেল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে শিশু সালেহ আহমেদ তাহসিনের মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন