শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ। এ সময় অবৈধ বালু উত্তোলনকারীদের ৬টি শ্যালো মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি পাওয়া যায়, যা পরবর্তীতে জব্দসহ ধ্বংস করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ও ভূণবীর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও মজুদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের ওই সব স্থানসমূহে পাওয়া না গেলেও স্থানসমূহে ৬টি শ্যালো মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি পাওয়া যায়, যা পরবর্তীতে জব্দসহ ধ্বংস করা হয়। একই সাথে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১ লাখ ৬২ হাজার ১৯৮ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু উন্মুক্তভাবে নিলামের মাধ্যমে বিক্রি করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। জব্দকৃত শ্যালো মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আলামত হিসেবে ব্যবহার করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় সঙ্গীয় ফোর্স হিসেবে জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ
মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড