ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মেসিকে রেখে আসন্ন ২ ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার, প্রতিপক্ষ কারা?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৫ সকাল ৯:০

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। ফলে আগামীতে কিছু প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দল গুছিয়ে নিতে চলতি ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আসন্ন এ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। মেসিকে স্কোয়াডে রাখার পাশাপাশি দলে কিছু চমক রেখেছেন স্কালোনি। 
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
লম্বা সময় পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি ২০২২ সালের জুনে খেলেছেন। ২৮ বছর বয়সী মরেনো ক্লাব ফুটবলে ব্রাজিলিয়ান দল পালমেইরাসের হয়ে খেলেন। স্বদেশের ক্লাব রিভার প্লেটে খেলেন ২১ বছর বয়সী রিভেরো। ২৮ বছর বয়সী ফাকুন্দোর ঠিকানা আর্জেন্টিনার আরেক ক্লাব রেসিং।
ফ্লোরিডার মায়ামি গার্ডেনে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অবশ্য ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, এর পরদিন মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ আছে মায়ামির।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো (রেসিং)
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লাউতারো রিভেরো (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আনিবাল মরেনো (পালমেইরাস), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ)

 

Aminur / Aminur

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি