ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

লামিনে ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৫ সকাল ৯:৫১

চোট থেকে সুস্থ উঠে দুই ম্যাচ খেলতেই আবারও চোটে পড়েছেন লামিনে ইয়ামাল। ফলে বার্সেলোনার পাশাপাশি এটি স্পেন জাতীয় দলের জন্যও দুঃসংবাদ হয়ে এসেছে। আন্তর্জাতিক বিরতির ঠিক আগে চোট পাওয়ায়  ক্লাব ও জাতীয় দলের সামনের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তরুণ এই ফরোয়ার্ড।
আসন্ন ফিফা উইন্ডোতে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে স্পেন। এ দুই ম্যাচের জন্য ইয়ামালকে নিয়ে শুক্রবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর কয়েক ঘন্টা পরই এক বিবৃতিতে তার চোটের কথা জানায় বার্সেলোনা।
বিবৃতিতে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের কুঁচকির পুরোনো চোট ফিরে এসেছে। এটা থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। এর আগে গত মাসে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ইয়ামালের কুঁচকির চোট নিয়ে তার ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের মধ্যে টানাপোড়েন কম হয়নি।
সেই চোটের কারণে বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। চোট কাটিয়ে গত সপ্তাহে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে ফেরেন তিনি। সবশেষ গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে পুরো সময় খেলেন তিনি।
লা লিগায় আগামী রোববার সেভিয়ার বিপক্ষে ইয়ামালকে পাবে না বার্সেলোনা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ১৮ অক্টোবর লিগে জিরোনার বিপক্ষে ও ২১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনাও সামান্য। প্রত্যাশিত সময়ে সেরে উঠলে ২৬ অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো মাঠে ফিরতে পারেন তিনি।

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড