ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মেয়ের পা ভেঙে দিতে চেয়েছিলেন সঞ্জয়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৫ সকাল ৯:৫৫

ত্রিশলা দত্তের ইচ্ছে ছিল বাবা, দাদা, দাদির মতো শোবিজে কাজ করার। রিচা শর্মা ও সঞ্জয়ের একমাত্র মেয়ে ত্রিশলা দত্ত। শুরু থেকেই তাদের বাবা-মেয়ের সম্পর্ক দারুণ। অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাবার কাছে। সঞ্জয় রাজি হননি। ‘মেরে পা ভেঙে দেবো যদি আমার মেয়ে অভিনয় করতে চায়’, ক্ষেপে গিয়ে বলেছিলেন সঞ্জয়।
বেশ কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে অভিনেতাকে তার মেয়েকে নিয়ে কী স্বপ্ন সে ব্যাপারে জিজ্ঞেস করতে অকপটে জানান, মেয়ে অভিনেত্রী হউক চান না তিনি। অধিকাংশ তারকা-সন্তানই বাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন। কেউ সাফল্য পান, কেউ পান না।
প্রয়াত অভিনেত্রী রিচা শর্মা ও সঞ্জয়ের মেয়ে ত্রিশলা ফরেন্সিক সায়েন্স নিয়ে বিদেশে পড়াশোনা করেছেন। সঞ্জয় বলেন, ‘আমার মনে হয়, ত্রিশলা তার ক্যারিয়ারে বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। এই অভিনয় জগতে এসেই বা কী করবে। তাছাড়া হিন্দি সিনেমায় কাজ করতে গেলে ভাষাটা জানা দরকার। আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে।’
তার বরাবর ইচ্ছা ছিল, মেয়ে পড়াশোনা শেষ করে এফবিআই (ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এ চাকরি করবে। যদিও অভিনেতা কন্যার এফবিআই কর্মকর্তা হয়নি। বর্তমানে আমেরিকায় সাইকোথেরাপি নিয়ে কাজ করছেন তিনি। ত্রিশলার অন্য পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সঞ্জয় সেই সাক্ষাৎকারে বলেন, ‘জানি না, অভিনেত্রী হওয়ার কথা কে মাথায় ঢুকিয়েছিল। তবে সেই ভূত যে নেমেছে আমি নিশ্চিন্ত। যথেষ্ট ভালো ক্যারিয়ার তার।’

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়