মাতৃত্বের পর দ্রুত ওজন কমেছে আলিয়ার, জানালেন চমকে যাওয়ার মতো কারণ
মা হওয়ার পর খুব দ্রুতই পুরোনো রূপে ফিরে এসে সবাইকে অবাক করে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশেষ করে তার ওজন বাড়ার পরে বরং কমে যাওয়াটা বিশেষভাবে নজরে এসেছিল তার ভক্তদের। কিন্তু কেন ওজন কমেছিল, সেসব জানালেন আলিয়া নিজেই।
কাজল ও টুইঙ্কল খান্নার একটি অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত ছিলেন আলিয়া ভাট। জানান, রাহার জন্মের মাত্র সাত মাসের মধ্যে তার শারীরিক পরিবর্তন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। সে সময় অনেকে সমালোচনা করে বলেন, আলিয়া হয়তো বিশেষ কোনো ওষুধ খেয়েছেন অথবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে ওজন কমিয়েছেন। কারণ সাধারণত মা হওয়ার পর ওজন কমাতে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লেগে যায়।
কিন্তু আলিয়া জানালেন, এসব কিছুই নয়; মেয়ে রাহা-কে বুকের দুধ খাওয়ানোর কারণেই তার ওজন দ্রুত কমেছিল
এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি আমার মেয়েকে বুকের দুধ খাওয়াতাম। এটি ক্যালরি কমাতে আমাকে খুব সাহায্য করেছে।’ অভিনেত্রী আরও জানান, বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি তিনি নিয়মিত ব্যায়াম করতেন এবং স্বাস্থ্যকর বাড়ির খাবার খেতেন। বলেন, ‘একেকজনের শরীরের গঠন একেকরকম। তাই প্রত্যেকের নিজের শরীরের চাহিদা বুঝে খাবার খাওয়া উচিত।’
Aminur / Aminur
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে