ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৫ সকাল ৯:৩৮

নাটকের বর্তমান সময়ের অভিনেত্রী ফারিণ খান। আলোচিত সব নাটক ও অভিনয়শৈলী দিয়ে হয়ে উঠেছেন দর্শকপ্রিয় মুখ। তবে তার ক্যারিয়ার শুরু হয় ‘ধ্যাৎতিরিকি’ নামে একটি সিনেমা দিয়ে।
এরপর কাজল আরেফিন অমি পরিচালিত ‘ফিমেল থ্রি’ নাটক দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেন। ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’, ‘সুইচ’, ‘আজান’ নামে নাটকগুলোতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে মুগ্ধতার রেশ ছড়িয়েছেন। তবে তুলনামূলক কাজ কমে করেন ফারিন। শুরু থেকেই গল্প বাছাইয়ের ক্ষেত্রে একটু বেশিই সচেতন ছিলেন। যেখানে তার চরিত্রটি আরো চ্যালেঞ্জিং ও নিজেকে ভেঙে উপস্থাপনের সুযোগ থাকবে, এমন গল্পেই ছিল আগ্রহ।
নাটকে নিয়মিত এ অভিনেত্রীর পথচলা ততটা মসৃণ ছিল না। এক দশকের অভিনয় জীবনে নানা প্রতিকূলতা ডিঙিয়ে আজকের অবস্থানে আসতে হয়েছে তাকে। তবু অভিনয়কে আকড়ে ধরে চলতে চান আরও দীর্ঘ পথ। এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘অভিনয় অঙ্গনের সবচেয়ে ছোট্ট মানুষটি আমি। এখনো হাতেখড়িই চলছে। নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই। আরো বহুদূর যেতে হবে আমাকে। চেষ্টা করছি ভালো কিছু করার। অবশ্যই দর্শকের ভালোবাসা পাবার জন্যই কাজ করি। আরো ভালো ভালো গল্পের নাটকে এবং সিনেমাতে অভিনয় করতে চাই।’
এদিকে নতুন কোনো সিনেমায় এখন কাজ না করলেও, ফারিন অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। এগুলো হলো ‘আয়না’, ‘প্ল্যানার’, ‘ফেসবুক’। নাটক, সিনেমার বাইরে এ অভিনেত্রীকে মিউজিক ভিডিওর মডেল হতেও দেখা গেছে। আসিফ আকবরের ‘প্রেমের নদী’ ও শেখ সাদীর ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’ দুটি মিউজিক ভিডিওতেও মডেল হয়ে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।

 

 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?