ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গত বছর ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন মিলিটাও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৫ সকাল ৯:৪০

২০২৩ সালের পর থেকে চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এডার মিলিটাওকে। এমনকি প্রথমবার ফেরার পর দ্বিতীয় দফায় আবারো বড় চোট পান তিনি। সেই সময়ে বেশ হতাশ ছিলেন এই ব্রাজিলিয়ান। এমনকি ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।
সেই সময়ে চোটের কারণে চারশ দিনেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন মিলিটাও। তাতে রিয়ালের ৯৪টি ম্যাচ মিস করেছেন এই ডিফেন্ডার। 
 মূলত এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে পড়েছিলেন তিনি। ২০২৩ সালের অগাস্টে প্রথমবার তিনি চোট পান বাঁ হাঁটুতে। পরের বছরের নভেম্বরে আবার চোটে পড়েন। এবার চোট পান ডান হাঁটুতে। এরপর গত জুনে ক্লাব বিশ্বকাপ দিয়ে আবারো মাঠে ফেরেন তিনি।
এবার প্রায় এক বছর পর ব্রাজিল দলেও ফিরেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে আছেন তিনি। এই ম্যাচের আগে শুনিয়েছেন নিজের ফেরার লড়াইয়ের গল্প।
তিনি বলেন, 'দ্বিতীয়বার চোটের পর আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। আমি ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কারণ সবকিছু সহজ ছিল না। তবে আমার স্ত্রী, আমার মেয়ে ও আমার সতীর্থদের সহায়তায় আজ আমি এখানে এসেছি ভালো খেলার জন্য।'
'(চোটের ধাক্কা) সামলানো সহজ নয়। পরিবারের সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে খুব সংযুক্ত থাকতে হয়... হঠাৎ করে বাড়িতে (সাধারণ সব কাজে) সাহায্যের জন্য অন্য কারো ওপর নির্ভর করতে হচ্ছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, চোট থেকে সেরে উঠেছি এবং শীর্ষ স্তরে ফিরে এসেছি, যা সহজ নয়।'

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড