আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ
দীর্ঘদিন ধরেই আলোচনায় ওপার বাংলার তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। প্রেম, সংসার আর বিচ্ছেদ–গুঞ্জন নিয়ে বেশ কয়েকদিন সংবাদের শিরনামে ছিলেন তারা। তবে সব আলোচনা পাশে সরিয়ে প্রিয় মানুষ তথা যশের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন নায়িকা।
গত ১০ অক্টোবর ছিল যশের জন্মদিন। সেদিন ইনস্টাগ্রামে নুসরাত তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে শুরু করে এখন একে অপরের সঙ্গেই লড়াই করছি (তবুও টিকে আছি)... পেট ফেটে হাসা থেকে একে অপরকে আঘাত দেওয়া পর্যন্ত— আমরা ঝুটঝামেলায় ওস্তাদ! আমার মাথাব্যথার প্রিয় কারণের জন্য শুভ জন্মদিন; তোমার জীবন সুখ, শান্তি আর সাফল্যে ভরে উঠুক।’
অভিনেত্রীর এই পোস্টে যশও প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যে তিনি লিখেছেন, “ঝুটঝামেলা আমাদের মানায়! তুমিই একমাত্র মানুষ, যে আমাকে ‘মাথাব্যথা’ বলে ডেকে সেটাকেও মিষ্টি করে তুলতে পারো! এই অগোছালো শুভেচ্ছার জন্য ধন্যবাদ... চলো, একে অপরকে আরও কিছুদিন সহ্য করে বেঁচে থাকি।”
কিছুদিন আগেও তাদের সম্পর্কে দূরত্বের গুঞ্জন ছিল। একপর্যায়ে দুজন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন। এমনকি আলাদা ছুটিতেও যান। নুসরাত ছেলে ঈশানকে নিয়ে যান পাহাড়ে, আর যশ যান সমুদ্রতটে প্রথম পক্ষের ছেলেকে নিয়ে। সে সময় শোনা যায়, তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতিই নাকি দূরত্বের কারণ। তবে সাম্প্রতিক পোস্টে বোঝা যাচ্ছে, সম্পর্কের বরফ অনেকটাই গলেছে।
Aminur / Aminur
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে