ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আলহামদুলিল্লাহ এটা জীবনের সেরা দিন, মক্কা থেকে অভিনেতা ফারহান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ২:৫৯

ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান। ব্যস্ত অভিনয়জীবনের ফাঁকে ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন তিনি; সেখান থেকে জানালেন আবেগঘন বার্তা।

গত শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ফারহান। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।’ 

সেখানে আবেগভরা কণ্ঠে অভিনেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার আমার এখানে আসা। কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকেই হাজরে আসওয়াদ (কালো পাথর) এ চুমু দিতে পেরেছি; যা ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আলহামদুলিল্লাহ।’

অভিনেতা আরও বলেন, ‘আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।’ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দেন। 

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও অংশ নেবেন তিনি।

এমএসএম / এমএসএম

‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

এমি অ্যাওয়ার্ড পেলেন যারা

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে সার্জারি করাবো : অমি

‘কিং’ নিয়ে ধোঁয়াশা কাটালেন শাহরুখ, দিলেন নানা প্রশ্নের জবাব

গ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কে? জানা যাবে ‘বকুলপুর সিজন-৩’-এ

দুই কোটির সিনেমার ২০০ কোটি আয়, নেপথ্যে ‘ভক্তি’ এবং অন্য যেসব কারণ

তরুণ নির্মাতা সজীবের আকস্মিক মৃত্যু, কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে

দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে?

কনসার্টে দর্শক সংখ্যায় টেইলর সুইফট-এড শিরানকে পেছনে ফেললেন দিলজিৎ

দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

কোনাল আবার বকুলপুরে