রায়গঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সম্পত্তি লিজের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মালিকানা সম্পত্তি লিজ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে।
শনিবার দুপুরে উপজেলার উটরাহাজিপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মো. জামিল উদ্দিন অভিযোগ করেন, হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম মোটা অঙ্কের বিনিময়ে তার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে লিজ দিয়েছেন।
তিনি জানান, উক্ত জমির মালিকানা বিষয়ে ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। পরে হাইকোর্ট ছয় মাসের স্থিতি বজায় রাখার নির্দেশ দিলেও সেটি অমান্য করে লিজ দেওয়া হয়।
জামিল উদ্দিন আরও বলেন, তার সব কাগজপত্র থাকা সত্ত্বেও সহকারী কমিশনার (ভূমি) নামজারির ব্যবস্থা নিচ্ছেন না। বর্তমানে তিনি ও তার পরিবার প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় আছেন।
তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও হাইকোর্টের আদেশ অমাননাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আদালতের ৬ মাসের নিষেধাজ্ঞা ছিল, মেয়াদ শেষ হলেও পরবর্তী কোন নোটিশ বা আদেশ না পেয়ে আমরা ওই পুকুরটি লীজ দেই। এ বিষয়ে নোটিশ বা আদেশ পেলে অবশ্যই এই লীজ বাতিল করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত