পাটগ্রামে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা
আধুনিক কৃষিযন্ত্র সোনালীকা ট্রাক্টরের বিক্রয়কারী প্রতিষ্ঠান এসিআই মটরস-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সোনালীকা ডে–২০২৫’।
শনিবার ১০ (অক্টোবর) সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর মির্জারকোট ৯ নং ওয়ার্ডে মির্জারকোট হাজী মহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সোনালীকা ডে, বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। দিনব্যাপী এই সার্ভিস ক্যাম্পেইনে সকাল থেকেই ছিল রঙিন ও প্রাণবন্ত আয়োজন। সেখানে ছিল সোনালীকা ট্রাক্টর ফ্রি সার্ভিস প্রোডাক্ট ডিসপ্লের গ্ৰাহক আপ্যায়ন,ফ্রি স্বাস্থ্য পরীক্ষা,গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শেষে অনুষ্ঠানে বিজয়ী কৃষক, ট্রাক্টর মালিক ও চালকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের ব্যবসায়ী(ডিলার)খাইরুল বাসার তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্-এর (আর এসএম) হামিদুর রহমান
এ সময় আরও উপস্থিত ছিলেন এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার প্রতিনিধি, ট্রাক্টর মালিক, চালক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সার্ভিস ক্যাম্পেইনে অংশগ্রহণকারী গ্রাহকেরা ট্রাক্টর ব্যবহারের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন। তাদের মতামতের ভিত্তিতেই এসিআই মটরস ভবিষ্যতে আরও উন্নত ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করবে।
আয়োজকরা আরো জানান, আসন্ন কৃষি মৌসুমের জন্য কৃষকদের ট্রাক্টর প্রস্তুত ও সচল রাখা এবং গ্রাহক সন্তুষ্টি অর্জনই এ সার্ভিস ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন