পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাচনী গণসমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুরে উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে এক স্বৈরাচারের পতন ঘটলেও নব্য আরেক স্বৈরাচারের হাতে মানুষ আজ জিম্মি। এই জিম্মিদশা থেকে মুক্তির আশায় মানুষ এখন অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সমমনা ইসলামিক ও দেশপ্রেমিক দলগুলো জনগণের শাসন প্রতিষ্ঠা ও মুক্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে।
বক্তব্যের শেষে জনগণের অধিকার ও দেশের শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের রাঙ্গাবালী উপজেলা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান।
এই গণসমাবেশে ইসলামি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন৷
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত