‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’
টলিউডের আদর্শ তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনা শর্মা। কিন্তু হঠাৎ দুজনের পথ আলাদা হয়ে যায়। আইনিভাবে বিবাহ বিচ্ছেদ না হলেও এই মুহূর্তে দুজনে রয়েছেন আলাদা। নেটিজেনদের গুঞ্জন, মুম্বাইয়ে থাকাকালীন কোনও এক নারীর প্রতি ঘনিষ্ট হয়ে পড়েন যীশু, যার কারণে সাংসারিক সম্পর্কে অবনতি ঘটে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্বামীর থেকে আলাদা থাকলেও দুই সন্তানকে নিয়েই রয়েছে নীলাঞ্জনা। পাশাপাশি নিনি চিনিজ মাম্মা প্রোডাকশন হাউজ সামলাচ্ছেন একা হাতে। পূর্জার আগে বাড়ির জন্য নতুন একটি নেমপ্লেট নিয়ে এসেছিলেন, যেখানে খুব সচেতনভাবে বাদ দিয়ে দেন স্বামীর নাম।
এবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা যায় নীলাঞ্জনা শর্মাকে, যেখানে তিনি নিজের জীবন এবং বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন নিয়ে কিছু কথা লেখেন। নীলাঞ্জনা যে পোস্ট করেন সেখানে বেশ কয়েকটি কোট দেখতে পাওয়া যায় এবং সঙ্গে দেখা যায় বেশ কয়েকটি ছবি।
ছবিতে সিদ্ধার্থ সেনগুপ্ত এবং সুজাতা সেনগুপ্তের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় নীলাঞ্জনাকে। ক্যাপশনে লিখেছেন, ‘কেউ নিজের ব্যথার তকমা নিয়ে ঘুরে বেড়ায় না। বিবাহ বিচ্ছেদ, বাবা মাকে হারানো, অনিদ্রা অথবা জীবনের হাল ছেড়ে দেওয়া, এই সমস্ত গল্প সবার জীবনেই রয়েছে।’
তবে এইসব পেরিয়ে যদি আপনি যুদ্ধ করতে চান তবেই আপনি জীবনে বাঁচতে পারবেন। কেউ শুধু চুপ করে আছে বলে তার মানে এই নয়, তার জীবনে কোন কষ্ট নেই। কেউ নিজের সম্পূর্ণ গল্প পোস্ট করে না।’
তার কথায়, ‘সাফল্যের পেছনেও অনেক কষ্ট রয়েছে। হাসির পেছনেও অনেক কান্না লুকিয়ে থাকে। আত্মবিশ্বাসের পেছনেও অনেক ভেঙে যাওয়ার গল্প থাকে। পৃথিবী আপনার ব্যথাকে প্রশ্রয় দেবে না তাই ভালো আছি এই কথার আড়ালে বেঁচে থাকতে হয়।’
Aminur / Aminur
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!