মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতিকে বিজয়ের জন্য এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বারইখালী বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি ফেরদৌসি আক্তার হ্যাপী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাতি সভাপতি মো. শহিদুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এখন আর বসে থাকার সময় নেই। সাধারণ মানুষের মন জয় করে দলের বিজয় নিশ্চিত করতে হবে। একটি ধর্মভিত্তিক দল সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভোটের বৈতারণী পার হওয়ার চেষ্টা করছেন। সেদিকে সকলকে সর্তক থাকতে হবে।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত