ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেফতার


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ৩:১৭
কক্সবাজার গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলারসহ ৫ মাদক কারবারীকে ৪ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
 
২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টায় কক্সবাজার- মহেশখালী চ্যানেলে ট্রলারে পাচারের সময় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। 
 
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার  গোবিন্দরকিল এলাকার মৃত রফিক আহমদের ছেলে রশিদ উল্ল্যাহ (৪২), চট্টগ্রাম কর্ণফুলী থানার ৮ নং ওয়ার্ড লাইক্ষার চরের মৃত কালা মিয়ার ছেলে আমানত করিম (৩৮), কক্সবাজার ঈদগাঁ উপজেলার পূর্ব বোয়ালখালী ৬ নং মৃত সালেহ আহমদের ছেলে নাসির উদ্দিন(৩৩), ইদগা উপজেলার বিলিজার পাড়া ৬ নং ওয়ার্ডের জহির আলমের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০) ও টেকনাফ শাহপরীরদ্বিপ উত্তর পাড়া ৮ নং ওয়ার্ডের মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ ছৈয়দ নূর।
 
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কক্সবাজার- মহেশখালী চ্যানেলে গভীর সমুদ্রে মাছ ধরার এটি ট্রলারের সাহায্যে ইয়াবা পাচার করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস অভিযানিক দল উক্ত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রলার ও ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারের এক পর্যায়ে আসামীদের হেফাজতে থাকা মাছ ধরার ট্রলারে বিশেষ কায়দায় লুকায়িত ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং ট্রলার জব্দ করা হয়।  ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আসামীদের কাছ থেকে জানতে চাইলে তারা জানান, স্থলপথ অনিরাপদ তাই তারার সমুদ্র পথে ইয়াবার চালানটি দেশের অন্যত্র পাচার করছিলো, এবং তারা দীর্ঘদিন যাবত এ ব্যাবসার সাথে জড়িত বলে স্বীকার করেন।
 
পরে গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত