ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা


বাঁশখালী প্রতিনিধি  photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৪:২৬

চট্টগ্রামের বাঁশখালীর খানাখানাবাদের ৩ নম্বর ওয়ার্ড প্রেমাশিয়া এলাকায় সমুদ্রের প্রবল ঢেউ আর স্রোতের আগ্রাসনে সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে বেড়িবাঁধ। এরই মধ্যে হঠাৎ ব্লকসহ বাঁধ ধ্বসে পড়ায় পুরো এলাকাজুড়ে আবারও আতংক ছড়িয়ে পড়েছে, ভাঙ্গণ প্রবণতা বেড়ে যাওয়াতে ঝুঁকিতে পড়েছে প্রেমাশিয়াসহ হাজারো পরিবারের মানুষ।
স্থানীয়দের দাবি, বাঁশখালীতে ৩শ কোটির অধিক অর্থব্যয়ে নির্মিত বেড়িবাঁধটি নির্মাণের কয়েকবছর যেতে না যেতেই খানাখানাবাদের প্রেমাশিয়া পয়েন্টে ব্লকসহ বাঁধটির প্রায় অংশ সমুদ্র গর্ভে তলিয়ে গেছে। তৎসময়ে কাজের দায়িত্ব পাওয়া দূর্নীতিগ্রস্থ ঠিকাদার প্রতিষ্ঠান কোটি টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ব্লক এবং বাঁধ নির্মাণ করায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে বাঁশখালীর উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষের দীর্ঘ স্বপ্নের প্রতিফলন হয়নি। যার ফলে নির্মাণের কয়েকবছর যেতে না যেতেই ব্লকসহ বেড়িবাঁধটি সমুদ্র গর্ভে তলিয়ে গেছে। এতে ঝুঁকিতে বসবাস করছে উপকুলের হাজারো পরিবারের মানুষ।
শনিবার(১১ অক্টোবর) বিকেলে সরেজমিনে পরিদর্শনে গেলে খানখানাবাদের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ প্রেমাশিয়া পয়েন্টে অন্তত ৩শ ফুটের  অধিক বাঁধের ব্লকসহ প্রায় অংশই সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শহীদুল ইসলাম সিকদার বলেন, সমুদ্রের আগ্রাসনে প্রেমাশিয়া পয়েন্টে বেড়িবাঁধের প্রায় অংশ সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়াতে পুরো এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এলাকার জনসাধারণের মধ্যে আবারও  পানি আতংক বিরাজ করছে। তলিয়ে যাওয়া বাঁধ দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় বাঁধটির অবশিষ্ট অংশটুকুও তলিয়ে যেতে পারে। সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়লে হাজারো পরিবারের মানুষ বাড়ীঘর, পুকুর, কৃষিজমিসহ সর্বস্ব হারাবে। আপাতত বস্তা ডাম্পিং করে হলেও বাঁধটি রক্ষা করা জরুরি।
তলিয়ে যাওয়া বাঁধটি দ্রুত সংস্কার করতে জরুরি ভিত্তিতে সরকার ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি, এবিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেছে চেয়ারম্যান শহীদুল ইসলাম।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বাঁশখালী পওর শাখা-১ উপ-সহকারী প্রকৌশলী মোঃ গোলাম কাদির জানান, খানখানাবাদ এলাকায় ১৩শ মিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান, এরইমধ্যে ব্লক তৈরি কাজ চলতেছে। দক্ষিণ প্রেমাশিয়া অংশের ভাঙ্গণ এলাকাটি এই প্রকল্পের আওতাধীন নয়, তবে বাঁধ ভাঙ্গণের ফলে ওই এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি উপরস্থ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে।

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান