সেলাই মেশিন বিতরণ সামাজিক সংগঠন "প্রজন্ম মিরসরাই
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন "প্রজন্ম মিরসরাই" এর উদ্যােগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। মিরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, রুহি মোস্তফা, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, রাশেদা আক্তার মুন্নি, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে হলে নারী সমাজকে এগিয়ে আসতে হবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদেরকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। তারা নিজেরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied