ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শাহরুখকে দেখতে মানুষের ঢল, এরপর যা হলো


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৫ দুপুর ১০:২৮

বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ভারতের আহমেদাবাদে বসে এবারের আসর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরুখ খান; আর নায়ককে এক ঝলক দেখতেই ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রাঙ্গণ।
অনুষ্ঠান শেষে শাহরুখকে ঘিরে ধরেন উপস্থিত অনুরাগীরা। তবে ভিড়ের মাঝেও ধৈর্য হারাননি অভিনেতা; বরং হাসিমুখে ভক্তদের দিকে হাত নাড়ে সাড়া দেন তিনি।
অনুষ্ঠানের পরপরই শাহরুখ বেরিয়ে আসতেই ভিড় সামলানো দায় হয়ে পড়ে আয়োজকদের। ভক্তরা সারি বেঁধে তার কাছে ছুটে আসেন, ছবি তুলতে ও তাকে দেখার জন্য।
সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও। শাহরুখের ভক্তরা মন্তব্য করেছেন, ‘এই জন্যই তিনি মহাতারকা— এমন জনপ্রিয়তা খুব কম অভিনেতারই আছে।’ 
এদিকে, শাহরুখ বর্তমানে তার নতুন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য নিয়েও উচ্ছ্বসিত এই অভিনেতা। সিরিজটিতে তারও একটি ছোট উপস্থিতি রয়েছে।

 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?