ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে শিক্ষকরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-১০-২০২৫ দুপুর ৪:৩৫

ঢাকায় আন্দোলরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সব মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ  রেখে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা।  সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষকদের আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। 
শিক্ষার্থীরা জানান, সামনে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। টেস্ট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ অবস্থায় তারা সিলেবাস শেষ করতে পারবেন কিনা, তা নিয় সংশয় দেখা দিয়েছে। ক্লাস না হওয়ায় তারা বাসায় চলে গেছেন।  
উপজেলায় আন্দোলনরত শিক্ষক মো. ইয়াকুব আলী তালুকদার ও শামীম তালুকদার বলেন, শিক্ষকদের ওপর হামলা শুধু একজন বা দুইজনের ওপর নয়, এটি পুরো শিক্ষক সমাজের উপর হামলা। তারা হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। দাবি আদায় না হলে কর্মসূচি অব্যাগত রাখার কথাও জানান তারা।  
এর আগে গতকাল রোববার রাজধানীর প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকে লাগাতার কর্মবিরত ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Aminur / Aminur

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ