ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের জানাজায় জনতার ঢল


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:৩৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাসের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, সিরাজগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদসহ বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমকে ষোল মাইল মাদ্রাসা সংলগ্ন  কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, সোমবার রাতে শেরপুরের ছোনকা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সেই সাথে রায়গঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক, কালো ব্যাজ, কালো পতাকা উত্তোলনসহ মরহুমের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়ার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। 

Aminur / Aminur

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ