শাহজাদপুরে প্রফেসর মেরিনা জাহান কবিতার মত বিনিময়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন মহিলা আ’লীগের সাথে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মত বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
শুক্রবার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় মহিলা আ’লীগকে শক্তিশালী করার জন্য সবাইকে ঔক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন নারীবান্ধব নেত্রী, নারীদের ক্ষমতায়নের অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার, বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনের বিভিন্ন পদে তিনি নারীদের বসিয়েছেন। এছাড়াও তিনি নারীদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন। এ সময় তিনি দেশরত্ন শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চান।
পোরজনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অনিল চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পোরজনা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, পোরজনা ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক আকাশী খাতুন, কৈজুরী ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুনর রশীদ, স্বেচ্ছাসেবক লীগ কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, শফিকুল ইসলাম, রাকিব হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাহীন খান, আশিক আহমেদ রাফি, সুব্রত কর্মকার, মোবারক, সামিউল, লাবু, নজরুল সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার