ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস : পুরুষ শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন মাসুম, রানারআপ আব্দুল লতিফ রানা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইনডোর গেমস-২০২১ শ্যুটিংয়ে (পুরুষ ইভেন্ট) চ্যাম্পিয়ন হয়ছেনে চ্যানলে আইয়ের তারিকুল ইসলাম মাসুম, রানারআপ হয়েছেন দৈনিক সকালের সময়ের আব্দুল লতিফ রানা এবং তৃতীয় হয়েছেন এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক। অপরদিকে নারী ইভন্টের শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের নতুন সময়ের জান্নাতুল ফেরদৌস পান্না, রানারআপ হয়েছেন দ্য ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা, তৃতীয় হয়েছেন বিটিভির সামসুন্নাহার বিনু।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্যুটিং ইভেন্টে ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার তত্ত্ববধানে উপস্থিত ছিলেন- ডিআরইউ কার্যনির্বাহী কমিটিরি প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল এবং সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এছাড়াও ক্রীড়া উপ-কমিটির সদস্য শাহনাজ শারমীন, সাঈদ শিপন, রুমেল খান, মাহমুদুন্নবী চঞ্চল সাজিদা ইসলাম পারুল, জ্যোতির্ময় মণ্ডল, জসিম উদ্দিন রানা এবং ইমরান এম আতাউর উপস্থিত ছিলেন।
গত ২২ আগস্ট দাবা প্রতিযোগিতার মধ্যদিয়ে শুরু হয় এবারকার ইনডোর গেমস। ইতোমধ্যে দাবা, কলব্রিজ, অকশন ব্রিজ, ক্যারম একক (পুরুষ ও নারী), ক্যারম দ্বৈত, নারী সদস্যদের লুডু, ১০০ মিটার স্প্রিন্ট ও ম্যারাথন (পুরুষ ও নারী), দৌড়, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, আরচ্যারি সদস্য স্ত্রীদের মার্বেল দৌড়, সদস্য সন্তানদের ১০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা শষে হয়েছে। আজকের শ্যুটিং ইভেন্টের মধ্যদিয়ে ডিআরইউ ইনডোর গেমস শষে হলো। ইভেন্ট পরিচালনায় ছিলেন ওমর কামাল।
জামান / জামান
আসল রূপে ফিরল ব্রাজিল
‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’
কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া
গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল
শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
দুই ম্যাচে মেসির ৫ গোল
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার
এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!
বিশ্বকাপ ফাইনালের আগে যে রাউন্ডে যাদের পেতে পারে আর্জেন্টিনা!
স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান
বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ