ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে প্রশাসনের উদ্যোগে ২২ প্রতিষ্ঠান পেল বিনামূল্যে ১১ লক্ষ ৩০ হাজার ঘনফুট বালি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ১:৫৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে বালি পেল ২২টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব প্রতিষ্ঠানের মাঝে মোট ১১ লক্ষ ৩০ হাজার ঘনফুট বালি বিতরণ করা হয়েছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, “করতোয়া-ফুলজোড়-হুরাসগার নদী সিস্টেম ড্রেজিং/পুনঃখনন ও তীর সংরক্ষণ” শীর্ষক প্রকল্পের আওতায় ড্রেজিংকৃত বালি ও মাটি বিনামূল্যে নেওয়ার সুযোগ দেওয়া হয়।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী বালির জন্য আবেদন করেছিল। এসব আবেদন জেলা প্রশাসকের মাধ্যমে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন করা হয়। আলোচনার পর কমিটি মোট ১১ লক্ষ ৩০ হাজার ঘনফুট বালি উক্ত ২২টি প্রতিষ্ঠানের জন্য অনুমোদন দেয়।

এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বালি বিতরণ কার্যক্রম সম্পন্ন শুরু করেন। এ সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, সেনাবাহিনী ও থানা পুলিশের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি প্রকল্পের আওতায় ড্রেজিং করা বালি সমাজের কল্যাণে ব্যবহার করা একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে একদিকে পরিবেশ সংরক্ষণ হবে, অন্যদিকে এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রমও গতি পাবে।

রায়গঞ্জ উপজেলার রাজনৈতিক ব্যক্তির্গরা জানান, “সরকারি উদ্যোগের এ ধরণের সঠিক প্রয়োগ স্থানীয় উন্নয়নের ইতিবাচক দৃষ্টান্ত। বিনামূল্যে বালি বিতরণে সাধারণ মানুষও উপকৃত হবে।”

উপজেলার জয়ানপুর বাজার মাদ্রাসা ও হিফজখানা কর্তৃপক্ষ বলেন, “আমাদের মাদ্রাসায় অনেক দিন ধরে উন্নয়ন কাজ বন্ধ ছিল বালির অভাবে। এখন বিনামূল্যে বালি পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।”

রায়গঞ্জবাসী উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে একটি সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, ড্রেজিং প্রকল্পের মাধ্যমে উত্তোলিত বালি বিক্রি না করে স্থানীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে বিনামূল্যে বিতরণ করায় প্রশাসন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

Aminur / Aminur

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত