ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অমিতাভের নাতির সঙ্গে শাহরুখ কন্যার ঘনিষ্ঠ মুহূর্ত, ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ৩:৫৮

বলিউডে আবারও আলোচনায় উঠেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। সম্প্রতি মুম্বাইয়ের এক পার্টিতে একসঙ্গে তাদের নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় তাদেরকে আরও ঘনিষ্ঠ অবস্থায় দেখে নেটিজেনদের মনে নানা প্রশ্ন উঠেছে; তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ফের গুঞ্জন।

ভিডিওতে দেখা যায়, অগস্ত্যার সঙ্গে অমিতাভের ‘কাজরা রে’ গানের তালে পা মেলাচ্ছেন সুহানা। এ সময় তাদের সঙ্গে ছিলেন শ্বেতা বচ্চনও। আর সে ভিডিওটিই ভাইরাল সামাজিক মাধ্যমে।

এমনিতেই বি টাউনে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সুহানা-অগস্ত্যার রসায়ন নিয়ে নানা গুঞ্জন। যদিও এ নিয়ে সরাসরি মুখ খোলেননি দুজনের কেউই। 

২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে দুজনেরই বলিউডে অভিষেক হয় সুহানা-অগস্ত্যার। মিউজিক্যাল কমেডি ঘরানার ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও নবাগত এই দুই তারকা আলোচনায় আসেন একটু আলাদাভাবেই। এরই মধ্যে গানের তালে তাদের পা মেলানোর দৃশ্য তাদের প্রেম জল্পনা যেন বাড়িয়ে দিলো।

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?