ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে কবর খুঁড়ে হাড় চুরির অভিযোগ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৪-৬-২০২১ রাত ৮:৪৫
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারের উসমানগড়ে কবর খুঁড়ে মৃতদেহের হাড় চুরির অভিযোগ উঠেছে এক কবিরাজ দম্পতির বিরুদ্ধে। উপজেলার পতনঊষার ইউনিয়নের উসমানগড় গ্রামের গোলাপ মিয়া দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় তন্ত্রমন্ত্র করে আসছেন। এ কারণে গ্রামে ওই পরিবার কবিরাজ দম্পত্তি হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে স্থানীয় কবরস্থানের কবরের পুরাতন মৃতদেহের হাড়গোড় চুরির অভিযোগ বেশ পুরনো। কবিরাজ গোলাপ মিয়া ও তার স্ত্রী মায়া বেগমের বসতি গ্রামের লাল শাহের মাজার ও গ্রাম্য কবরস্থানসংলগ্ন এলাকায়।
 
গতকাল বৃহস্পতিবার (৩ জুন) রাতে ওসমানগড় কবরস্থানের পুরাতন একটি কবর ভেঙে মৃতদেহের হাড়গোড় নেয়ার চেষ্টা করা হয়। রাতভর পাহারা দেয়া হয় কবরস্থান। আজ শুক্রবার সকালে ওই ঘটনাটি জানাজানি হলে ওই দম্পতির বিরুদ্ধে মৃতদেহের হাড়গোড় চুরির অভিযোগ ওঠে। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। পুলিশ আসার সংবাদে বাড়ি ছেড়ে পালায় কবিরাজ দম্পতি। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় গ্রামের মতিন মিয়া কবিরাজ দম্পতির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
 
কমলগঞ্জ থানার ওসি ইয়াদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়