সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন দুই তারকা
সংগীত ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ২৪তম সিজেএফবি পারর্ফমেন্স অ্যাওয়ার্ডে ‘বিশেষ সম্মানানা’ পাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন ও চিত্রনায়িকা পূর্ণিমা। তাদের পাশাপাশি কাজী জেসিনকে সাংবাদিকতায় অনন্য অবদান রাখার জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে।
আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অফ ফেমে এক বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। এটি সিজিএফবি’র ২৪তম পুরস্কার বিতরণী আসর।
এছাড়া ২০২৪ সালে সংগীত, চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে বছর সেরা পারর্ফমেন্সের জন্য পুরস্কৃত হবেন এই তিন বিভাগের সেরা তারকারা। অনুষ্ঠানজুড়ে থাকছে জনপ্রিয় তারকাদের পারর্ফমেন্স।
দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট’স ফোরাম অফ বাংলাদেশ-সিজেএফবি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সিজিএফবি বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্টদের দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘সিজেএফবি পারর্ফমেন্স’ অ্যাওয়ার্ড তারই অন্যতম একটি অংশ যা প্রবর্তনের শুরু থেকেই বাংলাদেশের মিডিয়ায় ব্যাপকভাবে সমাদৃত।
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী