‘মাঝে মাঝে ওজন বাড়ে-কমে’
নিজের চেহারা বা লুক পরিবর্তন নিয়ে সম্প্রতি খোলাখুলি কথা বলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। একটি পডকাস্টে এসে তিনি স্পষ্ট জানিয়েছেন, এখনো পর্যন্ত নিজের সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করেননি।
উপস্থাপকের প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে। তাছাড়া মুখটা একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।’
নিজের পরিবর্তন না আসা প্রসঙ্গে অকপট এই অভিনেত্রী আরও বলেন, ‘তো আমি কীভাবে পরিবর্তন করবো।’সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়ার বিষয়ে উপস্থাপক প্রশ্ন করলে শ্রাবন্তী জানান, ইনজেকশনে তার ভীষণ ভয়। যদিও ভবিষ্যতের জন্য সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘খুব ভয় লাগে ইনজেকশন, ফিউচারে দেখবো একবার ট্রাই করে, কিন্তু এখন অব্দি করিনি।’
শ্রাবন্তী বর্তমানে কাজ ও ব্যক্তিগত জীবন দুটো নিয়েই আলোচনায় থাকেন। তার এমন সরাসরি মন্তব্য দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্ত মহলে চলছে আলোচনা।
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী