ঘুষের টাকা ফেরত চাওয়ায় চেয়ারম্যানের মারধরে হাসপাতালে দিনমজুর
রংপুরের তারাগঞ্জে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রামপুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন রশিদুল ইসলাম (৩৭) নামে এক দিনমজুর।
বর্তমানে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর সরকারপাড়া গ্রামের ইউনুস কাজীর ছেলে রশিদুল ইসলাম দেড় বছর আগে তার স্ত্রী রাবেয়া বেগমের মাতৃত্বকালীন ভাতার কার্ডের জন্য ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটকে ৮ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্ড না পেয়ে তিনি মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদে গিয়ে টাকা ফেরত চান।
এ সময় চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে রশিদুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে চেয়ারম্যান ও গ্রামপুলিশ সদস্যরা তাকে বেদম মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট বলেন, ওকে দু-একটা থাপ্পড় মেরেছি এর বেশি কিছু না। তবে মাতৃত্বকালীন ভাতার কার্ডের জন্য টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা