ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এইচএসসিতে মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ৩:৫২

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৫ এর ফলাফলে অসাধারণ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ২৯৮১ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ৯৯.৮৩%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯১ জন।
বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩৭৩ জন ছাত্রছাত্রী এবং পাস করে ২৩৭০ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৮৭%। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০৫ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০৩ জন ছাত্রছাত্রী এবং পাস করে ৩০১ জন। মানবিক বিভাগে পাসের হার ৯৯.৩৪%। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২০ জন।
এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষকÑশিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ এই সাফল্যের জন্য অবদান রেখেছেন। মাইলস্টোন কলেজ প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষক-শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় প্রতিবছর ছাত্রছাত্রীরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারছে।  তিনি বলেন, আমরা ছাত্রছাত্রীদের জন্য গুণগতমানের শিক্ষা প্রদান নিশ্চিত করি। নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত করা হয়। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান নিয়ামক। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং আশা প্রকাশ করেন, তারা যেন ভবিষ্যত জীবনে আরও সফল হন এবং দেশের সেবায় আত্মনিয়োগ করেন। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ফলাফলের এই সাফল্য ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।

এমএসএম / এমএসএম

ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

আইসিবি চেয়ারম্যান ও সিইও’র

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’

বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ