ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখা উপজেলায় এইচএসসিতে শীর্ষে এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ৪:৩০

মৌলভীবাজারের বড়লেখায় এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলায় মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়। কলেজটি থেকে এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন এরমধ্যে ৪৬ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হন। পাশের হার দাঁড়ায় ৫৪.৭৬ শতাংশ, যা সিলেট শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৫১.৮৬ শতাংশের চেয়ে কিছুটা বেশি।

উপজেলার অন্যান্য কলেজের ফলাফল  তুলনামূলক কম। পাশের হার অনুযায়ী কলেজগুলোর অবস্থান হলো- বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ৪২.৭৪%, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ ৪১.৯৫%, দাসের বাজার আদর্শ কলেজ ২৯.১১%, সুজানগর পাথারিয়া কলেজ ১৪.৬৯% এবং শাহবাজপুর স্কুল এন্ড কলেজ ১৪.৪২%।

এম মুন্তাজিম আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসুক উদ্দিন জানান, আমাদের শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধা সত্ত্বেও যথেষ্ট পরিশ্রম করেছে। ভবিষ্যতে আরও উন্নত ফলাফলের জন্য আমরা বিশেষ প্রস্তুতি হাতে নিয়েছি।

গত বছর কলেজটি চমৎকার ফলাফল দেখিয়েছিল। ২০২৪ সালের পরীক্ষায় ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ জন উত্তীর্ণ হন। যদিও এবারের পাশের হার কিছুটা কম, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং নিয়মিততা সন্তোষজনক।

এবারের ফলাফল প্রমাণ করে, কলেজের পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের নিবিড় পরিশ্রমই ছাত্রছাত্রীদের সাফল্যের মূল চাবিকাঠি। উপজেলার অন্যান্য কলেজের তুলনায় এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয় আবারও শীর্ষে থেকে নিজ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা