ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ বিকাল ৭:২৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোপালপুর হাজং পাড়ায় জন্ম দুর্জয় হাজং এর। ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলো দুর্জয়। এইচএসসি পাস করে ২০১৪ সালে ৮৪তম ব্যাচে দেশ সেবার প্রত্যয়ে বিজিবিতে যোগদান করেন তিনি। ৪১ তম জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা ২০২৫ এ অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে স্বর্নপদক অর্জন করেন দুর্জয়। এরই কৃতিত্বে তাকে অভিনন্দিত করেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, জাতীয় হাজং সংগঠনের যুগ্ম:সাধারন সম্পাদক দোলন হাজং, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব হাজং, তথ্য ও প্রচার সম্পাদক নিরঞ্জন হাজং প্রমুখ। 
দুর্জয় হাজং বলেন, আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই আমাকে বিজয়ী করার জন্য। আমি বিজিবিতে যোগদানের পর থেকে অন্যান্য খেলার পাশাপাশি ভারোত্তলন আমার প্রিয় খেলা হিসেবে বেছে নেই। এবার জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা/২৫ এর মধ্যে ১৫৫ কেজি ভারোত্তলন করতে পেরে আমি শ্রেষ্ঠ হই এবং স্বর্ণপদক পাই। এই খেলায় দুইবার রৌপ্য ও একবার তা¤্র পদক পেয়েছি। আমি বর্তমানে ৪১ বিজিবি কাপ্তাই, রাঙ্গামাটি সেক্টরে কর্মরত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী এশিয়া গেমস/২৬ পাকিস্তানে অংশ নিয়ে যেনো চ্যাম্পিয়ান হতে পারি।  
ইউএনও আফরোজা আফসানা বলেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না এরই প্রমান দিলো দুর্জয় হাজং। দুর্জয় শুধু দুর্গাপুরের সন্তান নয়, সে এখন সারা বাংলাদেশের সন্তান। ২০২৬ সনে অনুষ্ঠিত এশিয়া গেমস এ দুর্জয় আরো ভালো করুক, দুর্জয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রইলো শুভ কামনা।

Aminur / Aminur

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ