ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনে সম্ভাবনাময় বাংলাদেশ গড়ছে আনসার-ভিডিপি—মহাপরিচালক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ রাত ৮:৪৬

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাহিনীর চলমান প্রশিক্ষণ, প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম প্রত্যক্ষ করার অংশ হিসেবে চট্টগ্রাম জেলার রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় অনুষ্ঠিত ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫–২৬ (দ্বিতীয় ধাপ) পরিদর্শন করেন। প্রশিক্ষণরত সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক সমাজের অসংগতি দূরীকরণে শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনের গুরুত্বের ওপর জোর দেন এবং তরুণ ভিডিপি সদস্যদের সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। মহাপরিচালক বলেন, “আনসার-ভিডিপির প্রশিক্ষণের মূল ভিত্তি হলো শৃঙ্খলা। সুশৃঙ্খল সমাজেই সমৃদ্ধি ও সম্ভাবনার ক্ষেত্রগুলো সনাক্ত ও বিকশিত করা সম্ভব। আনসার বাহিনীর প্রশিক্ষণের মাধ্যমে অনুপ্রাণিত তরুণ ভিডিপি সদস্য-সদস্যাদের হাত ধরেই একটি সম্ভাবনাময়, শৃঙ্খলিত ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব — বাহিনীটি সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছে।”
তিনি আরও বলেন, “সমৃদ্ধশালী ও নিরাপদ সমাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য গণমানুষের মধ্যে শৃঙ্খলার চেতনা ধারণ অপরিহার্য। এই প্রশিক্ষণ সেই চেতনা জাগ্রত করে অংশগ্রহণকারীদের সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হিসেবে তৈরি করছে।” ‘সামাজিক চুক্তি’ ধারণাটিকে প্রকৃত সমাজ বিনির্মাণের অন্যতম প্রভাবক হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, “আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে সামাজিক চুক্তির ধারণা বিকশিত করতে হবে। এর মাধ্যমেই সমাজে উদ্ভূত অসংগতি সামাজিকভাবে সমাধান করা সম্ভব হবে। এই প্রক্রিয়ায় আনসার-ভিডিপির তৃণমূল পর্যায়ের সদস্যরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
মহাপরিচালক অনিয়ম, অপচর্চা ও দুর্নীতিকে রাষ্ট্রীয় ব্যাধি আখ্যা দিয়ে বলেন, “এসব নেতিবাচক প্রবণতা থেকে মুক্তি পেতে হলে সমাজে ইতিবাচক আন্দোলন গড়ে তুলতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি কর্মমুখী ও সম্ভাবনাময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব, যেখানে মাঠপর্যায়ের ভিডিপি সদস্যরা উদ্যমী ভূমিকা পালন করবে।” তিনি নবচেতনায় উদ্ভাসিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আশাবাদ ব্যক্ত করেন যে, “এই প্রশিক্ষণে অর্জিত শৃঙ্খলা ও নৈতিক জীবনাচারের প্রভাব তারা নিজ নিজ সমাজে ছড়িয়ে দেবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ একটি আদর্শভিত্তিক, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে আরও দৃঢ় অবস্থান লাভ করবে। মহাপরিচালকের এই সফরকালে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (অপারেশন্স) মোঃ সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (চট্টগ্রাম রেঞ্জ) ড. মো: সাইফুর রহমান, জেলা কমান্ড্যান্ট (চট্টগ্রাম) আবু সোলায়মানসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Aminur / Aminur

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন