নরসিংদীতে পারিবারিক বিরোধে পুত্রের বটির আঘাতে পিতা গুরুতর আহত, অভিযুক্ত আশিক গ্রেফতার
নরসিংদীর বেলাব উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পিতার পেটে বটির আঘাত করে গুরুতর জখম করেছে পুত্র। ঘটনার পরপরই অভিযুক্ত মো. আশিক মিয়াকে (২০) অভিযান চালিয়ে গ্রেফতার করেছে জেলা পুলিশ নরসিংদী।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানার জঙ্গুয়া গ্রামের বাসিন্দা আমির আলী (৫০)-কে তার ছেলে আশিক মিয়া গত ১৫ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিবাদের এক পর্যায়ে ধারালো বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করে। এতে আমির আলীর ভুঁড়ি বের হয়ে যায় এবং তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বেলাব থানায় মামলা নং–১৩(১০)২৫ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়।
ঘটনার পরপরই নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এর কঠোর নির্দেশনায় পলাতক আসামিকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম দ্রুত অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৫টার দিকে বেলাব থানা পুলিশের একটি চৌকস টিম থানাধীন খামারের চর এলাকা থেকে আশিক মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় হত্যায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর অভিযুক্ত আশিক মিয়াকে আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং গুরুতর আহত আমির আলী এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ