ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

চট্টগ্রাম ইপিজেড এর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০০ জন আনসার সদস্য


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২৫ দুপুর ১১:৩৫

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করছে। আগুন লাগার খবর পেয়ে আনসার-ভিডিপির ১০০ (একশত) জন সদস্য দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেন।

এসময় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা পানির সরবরাহ ও সরঞ্জাম পরিবহনে সহায়তা করেন। পাশাপাশি, তারা ফায়ার সার্ভিস ও কারখানার কর্মীদের সহায়তায় আটকা পড়া শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করেন, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযানের পাশাপাশি আনসার সদস্যরা কারখানার আশপাশে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখেন। আগুনের খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়; আনসার সদস্যরা শৃঙ্খলা রক্ষা করে উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে সহায়তা করেন।

এমএসএম / এমএসএম

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল

‎আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন