নরসিংদীতে সবজির বাজারে অস্থিরতা
নরসিংদীতে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম, ফলে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত।
ভেলানগর, নরসিংদী বড় বাজার, ব্রাহ্মন্দী বাজার ও বটতলা বাজার ঘুরে দেখা গেছে, সিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৪০-২৬০ টাকায়, কাঁচা মরিচ ২০০ থেকে ২৫০ টাকায়, বেগুন ১২০ টাকা, টমেটো ১৪০ টাকা, করলা ১২০ টাকা, মুলা ৬০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৮০ টাকা, লাউ ১০০ থেকে ১৪০ টাকা, আলু ৩০ থেকে ৪০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, ধনেপাতা ৪০০ টাকা, ধুন্দুল ৬০ থেকে ৮০ টাকা, লালশাক প্রতি আঁটি ৩০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা জানান, পাইকারি বাজারে দাম বৃদ্ধি, সরবরাহ সংকট ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। তারা দাবি করেন, মৌসুমের পরিবর্তনের কারণে গ্রীষ্মকালীন ফসল শেষের দিকে এবং শীতকালীন ফসল এখনও বাজারে উঠেনি এই ব্যবধানেই দামের উর্ধ্বগতি দেখা দিয়েছে।
এক বিক্রেতা বলেন, পাইকারিতে দাম বেশি পড়ছে, তাই খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আমাদেরও কিছু করার নেই।
অন্যদিকে, ক্রেতারা বলছেন, সবজির এমন দাম আগে দেখা যায়নি। একজন গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন বাজার করতে গিয়ে বাজেটের বাইরে চলে যাচ্ছি। এখন একটা পরিবারের খাবারের খরচ দ্বিগুণ হয়ে গেছে।
বাজারে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ