লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম
লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো না। আমরা ক্ষমতা আসলে কোন চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোন স্থান হবে না। আমরা ধানের শীষ নিয়ে নির্বাচন করব। আমার নির্বাচনের প্রতীক ধানের শীষ। আমি আপনার এলাকার সন্তান। তাই আপনাদের প্রতি আমার ভোট চাওয়ার অধিকার আছে। আমার দল ক্ষমতা আসলে এ মজলিসপুর কোন রাস্তা কাঁচা থাকবে না। আমরা শহর কেন্দ্রীক চিন্তা ভাবনা করছি। আমরা ক্ষমতায় আসলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা এগুলো অগ্রধিকার দিব। আর সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ এধরনের লোকদের স্থান নাই ও থাকবে না। আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে মসজিলপুরে কোন কাঁচারাস্তা থাকবে না ইনশাল্লাহ। মজলিসপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা গুলো বলেন, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৈতি গ্রুপ মো. আবুল কালাম।
অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৈতি গ্রুপ মো. আবুল কালাম। আর্শীবাদক কর্মবীর ভদন্ত শীল ভদ্র মহাথের, শাসননিধি ভদন্ত জিনানন্দ মহাথের, উদ্বোধক মজলিশপুর ধমাংকুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের, ড. ধর্মকীর্তি মহাথের, ভদন্ত ধর্মপাল মহাথের। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিহার সম্পাদক সঞ্জয় সিংহ, কোষাধ্যক্ষ উজ¦ল সিংহ, উদযাপন কমিটির সভাপতি দুলাল সিংহ (এসআই), সাধারণ সম্পাদক জুটন সিংহ, কোষাধ্যক্ষ ভুবন সিংহ সহ উপাসক-উপাসিকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যুৎ বড়ুয়া।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত