ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৫ দুপুর ৩:৩

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা (ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের সচিব মাহামুদুল হাসান হিরনকে শোকজ করা হয়েছে।

আজ ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে সচিব মাহামুদুল হাসান হিরনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে জেলেদের মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করেন মাহামুদুল হাসান হিরন। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণের নির্দেশ থাকলেও, অভিযোগ পাওয়া গেছে যে তিনি ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।

নোটিশে আরও বলা হয়েছে, এ অনিয়মের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হবে না সেই কারণ দর্শাতে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাল বিতরণে অনিয়মের এই অভিযোগে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা