রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১
রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে চন্দ্রঘোনাগামী চট্টগ্রাম মেট্রো–জ ০৪–০০৬২ নাম্বারযুক্ত একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ডাকবাংলা পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে বাসটিতে থাকা একজন যাত্রী আহত হলেও বাকিরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার পর থেকে গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তিনি উপস্থিত হয়েছেন। এই ঘটনায় বাসে থাকা নিশান মারমা নামের এক যাত্রী সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ভাগ্যবশত বাসটিতে যাত্রী কম থাকায় সকলে প্রাণে রক্ষা পেয়েছে। তবে বাসটির চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।
চন্দ্রঘোনা থানার চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান,দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন