ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

এইচএসসি পরীক্ষা: শেরপুরের দুই কলেজে শতভাগ ফেল, পাসের হার কমেছে ১০ শতাংশ


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ১১:১৩

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে শেরপুর জেলার দুটি কলেজে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। আর গত বছরের তুলনায় জেলায় পাশের হার কমেছে শতকরা ১০ ভাগ। জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ময়মনসিংহ শিক্ষবোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। এ শিক্ষাবোর্ডে পাসের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে শেরপুর জেলা। এ বছর শেরপুরে গড় পাসের হার ৪৮ দশমিক ৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৬৮ শতাংশ কম। জেলায় মোট ৯টি কেন্দ্র ও ৩১টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেন। নালিতাবাড়ী উপজেলার হিরণময়ী হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শেরপুর সদর উপজেলার  মনমথ দে কলেজের কোন পরীক্ষার্থী পাস করেনি। তবে শেরপুর শেরপুর সরকারি কলেজ থেকে ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাশ করেছেন ১ হাজার ১৫৩ জন, আর জিপিএ-৫ পেয়েছেন ১৩৩ জন পরীক্ষার্থী।
সূত্রে জানা গেছে, জেলায় এবারের গড় পাসের হার ৪৮.৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর (২০২৪ সালে) শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ। এ বছর শেরপুরে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন ৯ হাজার ১২৯ জন। তাঁদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ২৫৪ জন ও মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৮৭৫ জন। অংশগ্রহণ করেন ৮ হাজার ৭৪১ জন, এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ এবং মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৭০৭ জন।
মোট পাস করেছেন ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ছেলে ১ হাজার ৬৪৬ জন এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। অর্থাৎ মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। যদিও পাসের হার গতবারের তুলনায় কমেছে, তবুও ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হারের দিক থেকে শেরপুর জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম বলেন, এই বছর পাসের হার অনেক কম। তবে সে তুলনায় শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। ভালো ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের ক্লাসমুখী হতে হবে।

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান