লালমাই শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
প্রতিবছরের ন্যায় কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহার জাকজমকপূর্ন ভাবে থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠ জাতীয় ধর্মীয় উৎসব দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব শুক্রবার বিকেলে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। আর্শীবাদক কর্মবীর ভদন্ত শীলভদ্র মহাস্থবির, উদ্বোধক আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহার অধ্যক্ষ শাসনবিধি ভদন্ত জিনানন্দ মহাস্থবির। প্রধান জ্ঞাতি সদ্ধর্ম সারথী ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থির, প্রধান ধর্মালোচক ভদন্ত শীলমিত্র মহাস্থির, বিশেষ অতিথি ছিলেন লালমাই থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিহার উদযাপন কমিটির সভাপতি তপন কুমার সিংহ, সাধারণ সম্পাদক সুদীপ চন্দ্র সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ দায়ক-দায়িকা ও উপাসক- উপসিকাবৃন্দ।
মন্দির সূত্রে জানা যায়, শীল সমাধি প্রজ্ঞানুশীলন এর মোক্ষম সময় পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাস আর প্রবারনা মধ্যে দিয়েই সমাপ্ত হয় বর্ষাব্রত অধিষ্ঠান। শুভ প্রবারনা পূর্নিমার পরদিন থেকে বৌদ্ধিক ভাবাদর্শে বিশ্ববাসী জেগে উঠে উৎসবমূখর পরিবেশ এক মহাদান, দানশ্রেষ্ঠ,দানরাজ শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধদের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান। সরেজমিনে ঘুরে দেখা যায়, বৌদ্ধদের এই বড় উৎসবকে ঘিরে হাজার হাজার নারী-পুরুষ মিলনমেলা ঘটেছে। মন্দিরের পাশে স্কুল মাঠে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দোকানীরা হরেক রকম মালামালা নিয়ে পসারা সাজিয়ে বসেছে। বৌদ্ধ ভক্তবৃন্দের সাথে আলাপ করে জানা যায়, কঠিন চীবর দানে আসতে পেরে আমাদের খুবই আনন্দ লেগেছে। আমরা ভগবান গৌতম বুদ্ধদেবের কাছে প্রার্থনা করেছে আমরা পরিবার পরিজন নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি। এছাড়া দেশের মঙ্গল কামনা করেছি।
প্রধান অতিথি হিমাদ্রী খীসা বক্তব্যে বলেন, আমাদের এই কঠিন চীবর দান উৎসবটি আমাদের জন্য অনেক বড় ধর্মীয় উৎসব। আমাদের রাঙ্গমাটিতে আমার এই উৎসব অন্যরকম ভাবে উদযাপন করি। যা হোক আমি আয়োজকবৃন্দ শুভেচ্ছা জানায় আমাকে আমন্ত্রিত করার জন্য। কঠিন আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ