গোপালগঞ্জে মহাত্মা লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসে বিশেষ স্মরণানুষ্ঠান
“সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে”—এই বাণীকে প্রতিপাদ্য করে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় মহাত্মা লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মহান সাধক লালন সাঁইজির জীবনদর্শন, মানবতাবাদ ও সহজ দর্শন আজও সমাজে সহিষ্ণুতা, সাম্য ও মানবপ্রেমের অনুপ্রেরণা জোগায়। তাঁর গান ও ভাবধারা প্রজন্ম থেকে প্রজন্মে মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ও প্রখ্যাত লালন শিল্পীবৃন্দ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। তাঁদের পরিবেশনায় লালনের গান, ভাবগীতি ও আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশিত হলে উপস্থিত দর্শক-শ্রোতারা আবেগাপ্লুত হন।
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, গোপালগঞ্জ। সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ।
সমগ্র আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ