তানোরে নতুন এসিল্যান্ড শিব শংকর বসাকের যোগদান
রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে দীর্ঘ সাড়ে ৫ মাস পর নতুন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন শিব শংকর বসাক। গতকাল সকাল সাড়ে ১০টায় যোগদান করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। পূর্বের এসিল্যান্ড মাসতুরা আমিনা গত ২৯ এপ্রিল বদলির পর ইউএনও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। এ সময় ইউএনওর কার্যালয়ের ও এসিল্যান্ড অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে নতুন এসিল্যান্ডকে শুভেচ্ছা জানান। যোগদানকৃত নতুন এসিল্যান্ড শিবশংকর বসাক ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা। এরআগে বান্দরবন জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জ জেলার বাসিন্দা তিনি। ১৬ অক্টোবর নবাগত এসিল্যান্ড যোগদান করেই সেবার মানসিকতা নিয়ে পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ