ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ১২:৯

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার ৩ বছর পূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলা গোপালগঞ্জ প্রতিনিধি মো. জুবায়ের হোসেন। আলোচনায় অংশ নেন কবি ও সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম শাহীন, জনকণ্ঠ প্রতিনিধি নিতীশ চন্দ্র বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি নূতন শেখ, নয়াদিগন্ত প্রতিনিধি সেলিম রেজা, এটিএন বাংলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, সময় টিভি প্রতিনিধি জয়ন্ত শিরালী, মাই টিভি প্রতিনিধি আরিফুল হক, মোহনা টিভি প্রতিনিধি মাসুদ পারভেজ, নাগরিক টিভি প্রতিনিধি আশিক জামান, জন্মভূমি প্রতিনিধি বুলবুল আলম, সাংবাদিক কামরুল হাসান, তৃতীয় মাত্রা প্রতিনিধি ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম, সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশের খবর প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পলাশ সিকদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে কালবেলা পত্রিকার দায়িত্বশীল সাংবাদিকতা, সমাজ সচেতনতা ও নিরপেক্ষতার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও কালবেলা পাঠকদের আস্থা ও বিশ্বাস ধরে রাখবে এবং ইতিবাচক সাংবাদিকতায় এগিয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএ টিভি প্রতিনিধি আজিজুর রহমান টিপু, সাংবাদিক সাজ্জাদ হোসেন, বদরুল আলম, দেশ টিভি প্রতিনিধি জাবেরুল ইসলাম, সাংবাদিক ইকবাল মিয়া, মিজু বিশ্বাস, মানিক সিকদার, এশিয়ান টিভি প্রতিনিধি ইমরুল কাদির সবুজ, বরকত মোল্লা, তানভীর হোসেন, আবিদ হাসান মুছাসহ কালবেলার শুভাকাঙ্ক্ষীরা।

আলোচনা শেষে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অতিথি ও সাংবাদিকরা একে অপরকে কেক মুখে তুলে দেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস