সাটুরিয়া উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাটুরিয়া ইউনিয়ন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচে ফুকুরহাটি ইউনিয়নকে ০-১ গোলে হারিয়ে সাটুরিয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে ফাইনাল ম্যাচ শুরু হয়। খেলার শেষার্ধে সাটুরিয়া ১ গোলে এগিয়ে থেকে খেলা শেষ হয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, পিপিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ বিএসসি, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামসহ গণমাধ্যম কর্মী, ফায়ার সার্বিস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং আনসার ও গ্রাম পুলিশরা।
খেলায় হাজার হাজার দর্শক পুরো ৯০ মিনিট মাতিয়ে রাখে। খেলায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ মানোয়ার হোসেন মোল্লা বলেন, সাটুরিয়া খুবই শান্ত প্রিয় এলাকা। খেলায় এতো দর্শক দেখে আমি খুবই আনন্দিত। খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে। সামনে জেলা পর্যায়ে আরো নতুন টুর্নামেন্ট ছাড়া হবে। সেখানে সাটুরিয়া উপজেলাকে চ্যাম্পিয়ন হওয়ার আহবান জানান তিনি।
খেলায় সাটুরিয়া উপজেলা প্রশাসন ছাড়াও ৯টি ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। সাটুরিয়া উপজেলা প্রশাসন কাপ ২০২৫ এর প্রথম ম্যাচ ও উদ্বোধন হয়েছিল ১৭ সেপ্টেম্বর।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার