ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

উত্তর ‎ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে চরম অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ১২:৪৬

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে চলছে চরম অনিয়ম, দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতা। অভিযোগ উঠেছে,অফিসের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার আখতারুল ইসলাম  সেলিমের বদলে তার হয়ে কাজ করছেন আউটসোর্সিংয়ের একজন নাইট গার্ড! তার নাম আলম নূর। তার হাতে চরম ভোগান্তির শিকার উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ও লেমশীখালী ইউনিয়নের সেবা প্রার্থীরা।

‎‎স্থানীয় সেবা প্রার্থীদের অভিযোগ, তহসিলদার সেলিম বেশিরভাগ সময় অফিসে অনুপস্থিত থাকেন। তিনি বাড়িতে বসেই নাইট গার্ড আলম নূর নামের ওই ব্যক্তির মাধ্যমে নামজারী, খাজনা আদায়সহ গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত সরকারি কাজ পরিচালনা করেন। ফলে সাধারণ মানুষ ভূমি সেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি অনেকে অভিযোগ করেছেন, একজনের জমির অংশ অন্যের নামে রেকর্ড হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে চলছে নানা আলোচনা।

‎এমন একটি বিষয় নিয়ে অভিযোগ করেছেন মাস্টার মফিজ আলম। তিনি বলেন, তহসিলদার সেলিম অনৈতিকভাবে মূল ভলিউমে ঘষামাজা করে মোটা অঙ্কের বিনিময়ে একপক্ষকে খতিয়ান করে দিয়েছেন।  যা পরবর্তীতে মহা সমস্যা তৈরি করবে বলে মনে করেন তিনি। ভূয়া খতিয়ানটি তিনি বাতিলের জন্য আবেদন করেছেন বলে জানান।

‎সূত্র জানায়, এম রহমান আলম নূর কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পেঁচারপাড়ার এয়ার মোহাম্মদের ছেলে । সে একজন মাদক মামলায় জেল ফেরত আসামি। তার বিরুদ্ধে ধুরুং আশ্রয়ণ প্রকল্পের ঘরে রেখে রোহিঙ্গাদের বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার ও সহায়তা প্রদানসহ বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা রয়েছে। এছাড়াও নানা অনিয়ম ও অভিযোগে সে বিতর্কিত। এরকম একজন ব্যক্তি কিভাবে একটি জনগুরুত্বপূর্ণ সরকারি দফতরে দিনের পর দিন অবৈধভাবে কাজ করছে। তাকে নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।

‎‎গত মঙ্গলবার (৭ অক্টোবর২৫) দুপুর ১২ টার দিকে একদল সংবাদ কর্মী  সরেজমিনে দক্ষিণ ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখতে পান, তহসিলদারের কক্ষে তালা ঝুলছে, তবে রেকর্ড রুম খোলা। সেখানে নাইট গার্ড আলম নূর ও তার সহযোগী রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ ফাইল ঘাঁটাঘাঁটি করছিলেন। তার চারপাশে অনেক গ্রাহক ভীড় জমিয়েছেন।  সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান।

‎তখন তহসিলদার আখতারুল ইসলাম সেলিমের সঙ্গে  যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি উখিয়া থেকে রওনা দিয়েছি, আগামীকাল দেখা করুন।” অন্যদিকে, সাংবাদিকদের “ম্যানেজ” করতে গাড়ি ভাড়ার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে আলম নূরের বিরুদ্ধে।

‎স্থানীয়রা জানান, এখন অফিসের রেকর্ড রুমের চাবি আলম নূরের কাছে, ফলে গুরুত্বপূর্ণ সরকারি নথি অরক্ষিত হয়ে পড়েছে। মূল খতিয়ানের ভলিউমে ঘষামাজা ও নথি বিকৃতির ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলম নুরের কারণে নিরহ মানুষের জমিজমা চরম ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

‎‎এ বিষয়ে আলম নূর বলেন, “আমি আউটসোর্সিংয়ে কাজ করি। রেকর্ড রুমে শুধু অনলাইনে খাজনা কেটে দিই, অন্য কিছু করি না।”‎এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “তহসিলদার আখতারুল ইসলাম সেলিম কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। 

‎‎স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে আগামীকাল ৭৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নিপুণ রায় চৌধুরী

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নাগরপুরে ভাদ্রা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ ডাকাত আটক

মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বাগেরহাটের মোংলার রাস্তায় ইজিবাইক চাপায় প্রান গেল স্কুলছাত্রীর

অভয়নগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ

​মাদক কারবারি দম্পতির সম্পদ ক্রোকের নির্দেশ

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছেঃ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বোদায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন